বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় সংসদ | ঢাকা | শিরোনাম » সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৮ম সভা অনুষ্ঠিত
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২১ এনটুএনটিভি : সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৮ম সভায়, কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি, শবনম জাহান এমপি এবং নাহিদ ইজাহার খান এমপি অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বৈঠকে যোগদান করেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য আরও নতুন অনুষ্ঠান নির্মাণের উদ্দেশ্যে ইতোপূর্বে গঠিত সাব-কমিটিকে কর্মপরিকল্পনা নির্ধারণের সুপারিশ করা হয়। বঙ্গবন্ধুর উক্তি, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী অবলম্বনে দৈনন্দিন কর্মসূচি নির্মাণের বিষয়ে বিটিভির সাথে সমন্বয় করে প্রচারের সুপারিশ করা হয়।
এছাড়া, সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নারী ও নারী শিক্ষার উন্নয়ন, বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ সম্পর্কিত অনুষ্ঠানমালা এবং আসন্ন বিজয় দিবস (১৬ই ডিসেম্বর) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানসমূহ প্রচারের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) উইং এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 