বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণসহ সুযোগ সুবিধা বৃদ্ধির পরামর্শ
ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণসহ সুযোগ সুবিধা বৃদ্ধির পরামর্শ
![]()
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২১ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় দেশে টেনিসসহ অন্যান্য ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় জেলা পর্যায়ে টেনিস কোর্টগুলো সাধারণ খেলোয়ারদের জন্য উন্মুক্ত করে দেয়ারও সুপারিশ করা হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, মাশরাফী বিন মোর্ত্তজা এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন।
সভায় ১৪তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি নড়াইল জেলার দু’টি ক্রিকেট মাঠ বিশেষ বরাদ্দের মাধ্যমে জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের বিশেষ কোন কারণ ব্যতিত পাঁচ বছর অন্তর অন্যত্র বদলি বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।
টেনিসে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অন্যান্য সকল সুযোগ সুবিধা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 