মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » বার্বাডোজের প্রধানমন্ত্রী মোটলির শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বার্বাডোজের প্রধানমন্ত্রী মোটলির শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর ২০২১ : বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিই ইয়র্কে তাঁর অবস্থানস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে গত সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে তাঁরা এন্টি মাইক্রোবায়াল রেজিসটেন্স (এএমআর) সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে গত ৬ বছর যাবত সরব। আর দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ’ এর সহসভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী সাক্ষাত পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি বার্বাডোজের প্রধানমন্ত্রীকে উপহার দেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 