মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | রাজনীতি » ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে - নৌ প্রতিমন্ত্রী
ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে - নৌ প্রতিমন্ত্রী
![]()
পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে। কিন্তু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রেখে উন্নয়ন করায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকলে নিরাপদ থাকে। সাহস নিয়ে মানুষ মসজিদ, মন্দির ও প্যাগোডায় যেতে পারে।
বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কীভাবে ভালো থাকবে তারা সেকথা বলেনা। তারা শুধু এতিমের টাকা আত্মসাৎ করা খালেদা জিয়ার মুক্তি দাবি করবে। আর সাতসমুদ্র তের নদীর ওপারে এক অপরাধী বসে আছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে, কীভাবে বাংলাদেশ দখল করা যাবে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীরজাফরের হাত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করেছে। আজকে লন্ডনে বসে তারেক রহমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো স্বপ্ন দেখছে। মানুষের এই হত্যাযজ্ঞ নৈরাজ্যের বিনিময়ে তিনি বাংলাদেশকে দখল করতে চান। সেই সম্ভাবনা বাংলাদেশে নাই। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে পৃথিবীতে বাংলাদেশকে খাটো করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ে দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাহসী করে তুলেছেন। সবার সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে তার সাহসে সাহসী হয়ে উঠেছেন। তিনি বলেন, করোনা মহামারীতে পৃথিবীর পবিত্র সব মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। সৌদি আরব, পাকিস্তানে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। বাংলাদেশে কোন মসজিদ-মন্দির বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সব চালু ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পৃথিবীর প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতিমাসে এক কোটি ভ্যাকসিন প্রবেশ করছে। আগামী অক্টোবরে ভরত থেকেও টিকা আসবে।
মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 