রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংসদ নির্বাচন হবে - তথ্য প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংসদ নির্বাচন হবে - তথ্য প্রতিমন্ত্রী

জনগণ তাদের খুশিমত নির্বাচনে ভোট দিবেন। জনগণই সিদ্ধান্ত নিবেন কারা দেশ পরিচালনা করবেন। বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতিয় সংসদ নির্বাচন হবে। তত্ববধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই,সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী সরকারই তত্ববধায়ক সরকার। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে; বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এ,পি।
আজ মন্ত্রণালয় তার অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন; নির্বাচনী প্রেসক্রিপশন বিএনপি’র কাছ থেকে শিখতে হবে না। বাংলার জনগণ বিএনপি’র প্রেসক্রিপশন গুনতে চায় না। বিএনপির কাছে নির্বাচন শিখতে হবে না। মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী সে কি আর নির্বাচনী ফরমুলা দিবেন। মিডিয়া বেজ রাজনৈতিক সংগঠন বিএনপি। ভোটের দিন নাটক রচনায় পটু। আর পল্টনে বসে মিডিয়ার সামনে কান্নাকাটি, ভোট বর্জন, এজেন্ট খুঁজে পায় না। এজেন্টরা যায় সিলেট, কক্সবাজার, থাইল্যান্ড ও মালেশিয়া ঘুড়তে। কেনা ঘুডতে যায় বুঝতে হবে। এই হচ্ছে বিএনপি। আর সব দোষ আওয়ামী লীগের, সবদোষ বঙ্গবন্ধুর কন্যার, এই ব্যবসা আর বাংলাদেশে হবে না।
ডা: মুরাদ বলেন; বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। নির্বাচন কোন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোন লাভ হবে না।
আজকে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে গতিময়তার সাথে। খাদ্যের কোনো সংকট নেই বরং খাদ্য রপ্তানী কারক দেশ হিসেবে বিশ্বে পরিচিত পাচ্ছে বাংলাদেশ। মাথা পিছু আয় দুই হাজার ডলারের ওপরে। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এ বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়নি। এ বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 