শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন
![]()
ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের জন্য ইলেকট্রোনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সাভির্স চালু করেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন যৌথ ভাবে আজ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সার্ভিসের উদ্বোধন করেন। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ই-পাসপোর্ট চালু হওয়ায় সারাবিশ্বে বসবাসকারি প্রবাসী বাংলাদেশীদের দুভোর্গ লাগব হবে বলে আশা করেন।
তিনি প্রবাসী বাংলাদেশীদের কাঙ্খিত সেবা প্রদানে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ এবং বিদেশে বাংলাদেশ মিশনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
গত ১০ সেপ্টেম্বর নিউইয়র্ক কনস্যুলেট এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেমের উদ্বোধন করা হয়। এরআগে বালির্ন ও এ্যাথেন্সেও উদ্বোধন করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 