শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » মসজিদ থেকে জঙ্গী সন্দেহে আটক ৪৫
মসজিদ থেকে জঙ্গী সন্দেহে আটক ৪৫
![]()
দিনাজপুরের সদর ও বিরলে অভিযান চালিয়ে জঙ্গী সন্দেহে প্রায় ৪৫ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন জানান, দুটি উপজেলার কয়েকটি মসজিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কয়েকটি মসজিদে অভিযান চালিয়েছে। তারা আমাদের সহযোগিতা চেয়েছিল এই হিসেবে তাদের সহায়তার জন্য দিনাজপুর থেকে পুলিশ সদস্য দেয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট দিনাজপুর সদর উপজেলার মহারাজা মোড়ের পূর্ব দিকে বাইতুল ফালাহ জামে মসজিদে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২ জনকে আটক করা হয়। একইসময়ে বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে ইউনিটের সদস্যরা। এছাড়াও উপজেলা দুটির বিভিন্ন মসজিদ থেকে প্রায় ১৫ জনকে আটক করা হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাবলিগ জামায়াতের একটি দল দিনাজপুর সদর ও বিরল উপজেলায় বিভক্ত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে দিনাজপুরে আসে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে তারা স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করে।
বাইতুল ফালাহ জামে মসজিদের খাদেম আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার সকাল দশটার দিকে ২২জন মানুষ ঢাকা থেকে আসেন। তাদের মধ্যে ১২ জন এখানে অবস্থান করে অন্যরা অন্য মসজিদে থাকার কথা বলে চলে যান। রাতে এশার নামাজের পরে আমরা বাসায় চলে গেলে তারা এই মসজিদেই অবস্থান করছিল। পরে রাতে শুনতে পারি তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 