শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » চলে গেলেন সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য
চলে গেলেন সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য আর নেই। বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খ্যাতনামা এই শিল্পী। দিন কয়েক আগেই বাড়ি ফিরে ছিলেন। গতকাল রাতে হঠাৎ ফের বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সংগীত শিল্পী পিলু ভট্টাচার্যের ছেলে ঋতর্ষি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় গতকাল বাবার মৃত্যু সংবাদ দিয়ে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন’।
উল্লেখ্য, ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তিনি। প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 