বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » বাংলাদেশের মাটিতেই বিশ্বমানের রোবট তৈরি হবে - পলক
বাংলাদেশের মাটিতেই বিশ্বমানের রোবট তৈরি হবে - পলক
![]()
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের মাটিতেই বিশ্বমানের রোবট তৈরি হবে। এই রোবট তৈরির মাধ্যমে রোবটিক্স ইন্ড্রাস্টিতে লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।
আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে “৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।
জুনাইদ আহমেদ পলক আরো বলেন, বাংলাদেশে রোবট ম্যানুফেচারিং এবং ডিজাইন হবে। বাংলাদেশের ছেলেমেয়েরা রোবট প্রোগ্রামিং পরিচালনা করে সারা বিশ্বে জ্ঞানভিত্তিক সেবা সরবরাহ করবে। ফলে বিলিয়ন বিলিয়ন ডলার আয় এবং নতুন কর্মসংস্থান হবে।
তিনি বলেন, এই নতুনকে ভয় না পেয়ে জয় করে বাংলাদেশকে বিশ্বের বুকে জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালক বিহীন গাড়ি চালানো হচ্ছে। ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে। আগামী ২০২২ সাল থেকে প্রাথমিকে কোডিং শিক্ষা চালু করা হবে।
পলক বলেন, আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশে, ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের শিশু-কিশোরদের ভবিষ্যতমুখী প্রযুক্তিতে সক্ষম করে গড়ে তুলতে দেশে অত্যাধুনিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে।
ভার্চুয়াল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড.শামীম আহমেদ দেওয়ান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 