বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জাহাজ নির্মাণখাতে আর্থিক সহায়তা দিতে স্পেনের আগ্রহ প্রকাশ
জাহাজ নির্মাণখাতে আর্থিক সহায়তা দিতে স্পেনের আগ্রহ প্রকাশ
![]()
বাংলাদেশে জাহাজ নির্মাণখাতে আর্থিক সহায়তা দিতে স্পেন আগ্রহ প্রকাশ করেছে। নদীর দূষণরোধ ও আবর্জনা পরিস্কার করতে ‘রিভার ক্লিন ভেসেল’ সংগ্রহে স্পেন বিনিয়োগ করতে চায়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সচিবালয়ে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দ্যা আসিস বেনিতেজ সালাস দেখা করতে এসে এসব আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ এবং স্পেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে যথাক্রমে ‘সি’ ও ‘বি’ ক্যাটেগরিতে নির্বাচন করবে। নির্বাচনে প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রদূত নিজ নিজ দেশের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। স্পেন বাংলাদেশের সাথে আছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জাহাজ নির্মাণ এবং মেরিটাইম সেক্টরে স্পেনের অভিজ্ঞতা রয়েছে। সরকার ১০ হাজার কিলেমিটার নৌপথ খননের লক্ষ্যে ড্রেজার সংগ্রহ করেছে এবং আরো সংগ্রহ করবে। অত্যাধুনিক কোপার ও হোপার ড্রেজার সংগ্রহে স্পেনের সহযোগিতা প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 