বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সংসদে মেরিটাইম জোন বিল উত্থাপন
সংসদে মেরিটাইম জোন বিল উত্থাপন

জাতীয় সংসদে আজ টেরিটোরিয়্যাল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন বিল ২০২১ উত্থাপন করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে আব্দুল মোমেন বিলটি উত্থাপন করেন।
প্রস্তাবিত বিলে পুনঃনির্ধারিত বাংলাদেশের সামুদ্রিক জলসীমা, উপকূলীয় বেইজ লাইন বিবৃত করা হয়েছে।
বিলে ইউএনসিএলওএস অনুযায়ি সামুদ্রিক জলসীমায় কন্টিগোয়াজ জোনের ব্যাপ্তি ১৮ থেকে ২৪ মাইল নির্ধারণের বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বিদেশী জাহাজ বা ডুবোজাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের ক্ষেত্রে ফৌজদারি এক্তিয়ার ও দেওয়ানি এক্তিয়ার অন্তর্ভুক্তির বিধানের প্রস্তাব করা হয়েছে। দেশের জল সীমায় দিয়ে বিদেশী জাহাজ বা ডুবোজাহাজের নির্দোষ অতিক্রমের বিধানেরও প্রস্তাব করা হয়।
এছাড়া বিলে ইউএনসিএলওএস অনুযায়ি বিদ্যমান আইনে ব্যবহ্নত অর্থনৈতিক জোনের পরিবর্তে বিশেষ অর্থনৈতিক জোন শব্দগুলো সংযোজন করার বিধানের প্রস্তাব করা হয়েছে। দেশের সামুদ্রিক জলসীমার বিশেষ অর্থনৈতিক জোনের সকল প্রাণিজ-অপ্রাণিজ সম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে সমুদ্রে কন্টিনেন্টাল জোনের সজ্ঞা ও সীমা ইউএনসিএলওএস অনুযায়ি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সেফটি জোন নির্ধারণ, সাবমেরিন কেবল, পাইপ লাইন স্থাপন করার বিধানেরও প্রস্তাব করা হয়েছে।
বিলে ওশ্যান গর্ভন্যান্স, ব্লু-ইকোনমি, মেরিটাইম কোঅপারেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সংক্রান্ত নির্দেশনামূলক সুনির্দিষ্ট বিধি-বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিলে সামুদ্রিক দূষণ জনিত অপরাধের অর্থদন্ড সর্বোচ্চ ৫ কোটি টাকা করার বিধানের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া চুরি, জল দস্যূতা, জলসীমায় জঙ্গী তৎপরতা বা কার্যক্রম সংজ্ঞা এবং এসব দমন ও বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। এ জন্য বিলে পৃথক মেরিটাইম ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৪৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 