বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কারাগারে প্রেমিক
প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কারাগারে প্রেমিক
![]()
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রেমিকাকে ধর্ষণের মামলায় প্রেমিকের সহযোগীসহ ২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নয়ন চন্দ্র মোদক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফজর আলীর ছেলে রায়হান (২০) ও তার সহযোগী আবু তাহের (২১)।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগী তরুণীর সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক ছিল। এর সুযোগ নিয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই এলাকার রিপনের সহায়তায় তরুণীকে বাড়ি থেকে বের করে আনে। এরপরে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় রায়হানের সহযোগী তাজুল ইসলাম ও আবু তাহেরও ভুক্তভোগী তরুণীকে ধর্ষণের চেষ্টা করে।
তিনি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। পরে একই দিন রাতেই রায়হান ও তার সহযোগী আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 