বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » শুরু হতে যাচ্ছে ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’
শুরু হতে যাচ্ছে ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’
![]()
করোনার ধকল কাটিয়ে প্রায় তিন বছর পর চেনারূপে ফিরছে রবীন্দ্র উৎসবের আয়োজন। আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ নভেম্বর) আয়োজন করা হয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এ আয়োজনটির ৩৩তম আসর।
‘এই জীবনে ব্যথা যত এইখানে সব হবে গত’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অমিয় বাণী ধারণ করে আয়োজন করা হয়েছে এবারের উৎসব। এ বছর উৎসবের সঙ্গে থাকছে গুণীজন সম্মাননা পর্বও।
৩৩তম আসরে গুণীজন সম্মাননা পেতে যাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম এবং বরেণ্য কণ্ঠশিল্পী রফিকুল আলম। শুক্রবার সকাল ১০টায় উৎসব উদ্বোধনের পাশাপাশি গুণীজন সম্মাননা প্রদান করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
২৩ নভেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের আয়োজনের বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থা। সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৫ নভেম্বর) উদ্বোধনের পর বেলা ১১টায় শুরু হবে সংগীত পরিবেশনা। মাঝে বিরতি নিয়ে বিকাল ৫টায় হবে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। পরদিন বিকাল ৫টা থেকে হবে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এবারের উৎসবের সারা দেশ থেকে প্রায় ২০০ জন শিল্পী একক ও দলীয় পরিবেশনায় অংশ নেবেন।
১৯৮৮ সাল থেকে রবীন্দ্রসংগীত ও নবীন শিল্পীদের বিকাশে কাজ করে আসছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। তাদের উদ্যোগেই প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 