বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নিহত
ফরিদপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নিহত
![]()
ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মো. জিহাদ মোল্যা (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই কিশোর-কিশোরী। তাদের অবস্থা অশঙ্কাজনক বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যানবাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ফরিদপুর-সালথা প্রধান সড়কে ফরিদপুর সদরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেয়ারম্যানবাড়ির রাস্তা থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়।
এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মারা যান। তিনি ফরিদপুর সদরের ঘোড়াদাহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে। এ ছাড়াও দুর্ঘটনায় প্রতাবপুর গ্রামের নিজামদ্দীন শেখের ছেলে সোহেল শেখ (১৬) ও একই গ্রামের বাবু মোল্যার মেয়ে বন্যা আক্তার (১৪) আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জিহাদকে হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনাস্থলে মানুষ জড়ো হওয়ার আগেই নছিমনচালক পালিয়ে যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ফরিদপুর-সালথা সড়কে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে এক যুবক হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এ ঘটনায় আরো দুই কিশোর-কিশোরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 