বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মেট্রোরেলের ডিপো : দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর
মেট্রোরেলের ডিপো : দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর
![]()
ঢাকা মেট্রোরেলের ডিপো এলাকার ভূমি উন্নয়নে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মাসাকাজু কনিশী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানও হয়, চুক্তিতে প্যাকেজ-১ এর আওতায় ৬০৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৮৮ দশমিক ৭১ একর এলাকার ভূমি উন্নয়ন করা হবে। এ চুক্তি বাস্তবায়নে সরকার দেবে ৮১ কোটি ৮৩ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দেবে ৫২৫ কোটি ৮২ লাখ টাকা। চুক্তি বাস্তবায়নে ৯১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূঁইয়া, পরিকল্পনা বিভাগের সচিব মামুন-আল রশিদ, বাংলাদেশে নিযুক্ত জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি টমোহাইড।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 