বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ডিসেম্বরের শেষ সপ্তাহে যাত্রা শুরু স্বপ্নের মেট্রোরেলের
ডিসেম্বরের শেষ সপ্তাহে যাত্রা শুরু স্বপ্নের মেট্রোরেলের
![]()
ডিসেম্বরের শেষ সপ্তাহেই যাত্রা শুরু করছে স্বপ্নের মেট্রোরেল। উদ্বোধনের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল (এমআরটি) প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান।
বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ডিপো নির্মাণে জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে পাতাল রেলের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
এমআরটি ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আগামী জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে শুরু হবে ডিপো এলাকার কাজ।
এদিকে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এমআরটি লাইন সিক্সের কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশের বেশি। এবার অপেক্ষা উদ্বোধনের। আগামী ডিসেম্বরের শেষ দিকেই হবে মেট্রোরেলের স্বপ্নযাত্রা বলেও জানান এমআরটি ব্যবস্থাপনা পরিচালক।
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের সব কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ চলমান। এ বছর ১৬ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালুর কথা জানালেও শুরুতে শুধু উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০২৪ সালের জুনে মেট্রোরেল প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ান হয়েছে।
প্রথম দিকে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। মেট্রোরেলের পথ সম্প্রসারণ, স্টেশন প্লাজা নির্মাণ, কিছু স্টেশনে নতুন করে জমি অধিগ্রহণ, পরামর্শকের পেছনে ব্যয় বৃদ্ধি, পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়তি ভ্যাটসহ বিভিন্ন উপকরণ যুক্ত হয়েছে। এজন্য প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে। বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। তারা ১৯ হাজার ৭১৮ কোটি টাকা দিচ্ছে। সরকার খরচ করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 