বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ বিল উত্থাপন
বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ বিল উত্থাপন
![]()
জাতীয় সংসদে আজ বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০২১ উত্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন।
বিদ্যমান আইনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চতের বিশেষ বিধান, বিশেষ করে দায়মুক্তির বিধানের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হয়ে যাবে। উত্থাপিত বিলে এ মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধির প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এছাড়া আজ সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন করা হয়েছে। চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিল পুর্নগঠনের প্রস্তাব আনেন। কমিটিতে সিলেট থেকে উপনির্বাচনে নির্বাচিত হাবিবুর রহমানকে নতুন করে এ কমিটির সদস্য করা হয়েছে।
আজ সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি মুজিবুল হক রিপোর্ট উপস্থাপন করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 