বুধবার আখেরি চাহার শোম্বা
![]()
পবিত্র আখেরি চাহার শোম্বা আগামী বুধবার পালিত হবে। এদিন আরবি সফর মাসের ২৪ তারিখ (২১ সেপ্টেম্বর)। মুসলিম উম্মাহ খুশির দিন হিসেবে সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার শোম্বা উদ্যাপন করেন।
আখেরি চাহার শোম্বা মুসলিম বিশ্বের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন।
আখেরি চাহার শোম্বা কী?
আখেরি চাহার শোম্বা মূলত আরবি ও ফারসি বাক্য। প্রথম শব্দ ‘আখেরি’ আরবি ও ফারসিতে পাওয়া যায়। যার অর্থ হলো ‘শেষ’। ফারসি ‘চাহার’ শব্দের অর্থ ‘সফর মাস’ এবং ফারসি ‘শোম্বা’ শব্দের অর্থ ‘বুধবার’। অর্থাৎ ‘আখেরি চাহার শোম্বা’র অর্থ দাঁড়ায়: সফর মাসের শেষ বুধবার। দিনটিকে মুসলিম উম্মাহ খুশির দিন হিসেবে উদ্যাপন করে থাকেন।
হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সফর মাসের শেষ বুধবার সাময়িক সুস্থ হয়ে ওঠার দিনকে স্মরণ করে মুসলিম উম্মাহর মধ্যে যে ইবাদত ও উৎসব প্রচলিত তাই ‘আখেরি চাহার শোম্বা’। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলিমরা রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে এ উৎসব-ইবাদত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপন করে থাকেন।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 