মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী
মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী
![]()
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর, ২০২২ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
ভারতের জাতির পিতার স্মৃতিসৌধে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি উপহার দেন স্মৃতিসৌধের সচিব।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল (সোমবার) নয়াদিল্লি পৌঁছেছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 