বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম | স্বাস্থ্য » মমেক হাসপাতালে একদিনে ৩ জনের মৃত্যু
মমেক হাসপাতালে একদিনে ৩ জনের মৃত্যু
![]()
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের হিমেল (৩০), গাজীপুর সদরের লেহাজ উদ্দিন (৭০) ও সুনামগঞ্জ সদরের রমিসা (৬৫)।
জাগা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬২ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৪ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৯ জন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 