রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » প্রথমবার অন্যের ছবিতে অভিনয় করছেন অনন্ত-বর্ষা!
প্রথমবার অন্যের ছবিতে অভিনয় করছেন অনন্ত-বর্ষা!
![]()
নিজের গণ্ডির বাইরে বেরিয়ে এবার ব্যতিক্রম ঘটালেন অভিনয়শিল্পী অনন্ত ও বর্ষা। ‘দিন দ্য ডে’- এর ব্যাপক সমালোচনার পর সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা জুটি।
নতুন এই ছবিটির নাম ‘কিল হিম’। ‘সুনান মুভিজ’-এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন এম ডি ইকবাল।
এ ছবিটির জন্য অনন্ত জলিলকে পারিশ্রমিক দেয়া হবে ৪০ লাখ টাকা। অন্যদিকে অভিনয়শিল্পী বর্ষার পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ১০ লাখ টাকা।
শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে মূল টাকা থেকে ২০ লাখ টাকার সাইনিং মানি ইতিমধ্যে গ্রহণ করেছেন অভিনেতা অনন্ত জলিল।
অনন্ত-বর্ষা ছাড়াও নতুন এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগরকে। এই ছবিতে ভিলেন হিসেবে অভিনয় করবেন বলিউডের রাহুল দেব।
অক্টোবর মাস থেকেই বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরেই মুক্তি পাবে ‘কিল হিম’ নামের নতুন এই ছবিটি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 