বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » যুদ্ধের ধাক্কায় দেশ, উত্তরণে চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
যুদ্ধের ধাক্কায় দেশ, উত্তরণে চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
![]()
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপণ্যের মূল্য যেমন বেড়েছে, তেমনি পরিবহন খরচও। আবার বিশ্ব অর্থনীতিতে পড়েছে নেতিবাচক প্রভাব। এর থেকে উত্তরণের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ২৪তম জাতীয় সম্মেলন এবং ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বব্যাপী দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এর প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে উল্লেখ করে দেশের এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে, সেদিকে লক্ষ রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, এখন থেকেই তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে দক্ষ জনশক্তিতে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী করোনোর পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় পড়েছে বাংলাদেশ। সমস্যা সমাধানে সংকট উত্তরণে চেষ্টা করা হচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 