বুধবার, ৬ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজবাড়ী | শিরোনাম » রাজবাড়ীর ‘চেয়ারম্যান’ গাবতলীতে, দাম এক লাখ ১৫ হাজার
রাজবাড়ীর ‘চেয়ারম্যান’ গাবতলীতে, দাম এক লাখ ১৫ হাজার

কোরবানির ঈদ সামনে রেখে রাজবাড়ির পাংশা থেকে গাবতলীতে আনা হয়েছে ‘চেয়ারম্যান’কে। ৮৫ থেকে ৯৫ কেজির চেয়ারম্যানের দাম এক লাখ ১৫ হাজার টাকা হাঁকছেন এর মালিক। তবে যোগ্য মালিক পেলে দাম কিছু কম হলেও তার হাতেই তুলে দেওয়া হবে চেয়ারম্যানকে।
খাসিটির মালিক মো. বাবু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমি রাজবাড়ির পাংশা থেকে এসেছি। এটি আমার নিজের খামারের খাসি। আমি গত দুই বছর ধরে এটি লালন-পালন করেছি। ছয় মাস বয়সে আমার চেয়ারম্যানকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে কিনি।
চেয়ারম্যানের দাম কত, প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর দাম চাইছি এক লাখ ১৫ হাজার টাকা। ওজন ৮৫ থেকে ৯৫ কেজির মতো হবে। অনেকেই আসছে, দামও বলছে। কত দাম উঠেছে এমন প্রশ্নে তিনি বলেন, একেকজন একেকরকম দাম বলছে। এটা বলতে চাইছি না। তবে কেউ নিতে ইচ্ছুক হলে আলোচনা সাপেক্ষে চেয়ারম্যানকে বিক্রি করব।
তিনি দাবি করেন, গাবতলীর বাজারে সবচেয়ে বড় খাসি আমার চেয়ারম্যান। সে গরম সহ্য করতে পারে না। এজন্য রোদ উঠলেই বড় গরুর শেডে নিয়ে আসি। এখানকার আবহাওয়া ঠান্ডা। রোদ কমলে খাসির শেডে নিয়ে যাই। আমি সর্বমোট ১২টি খাসি এনেছি। এর মধ্যে চেয়ারম্যানসহ তিনটি খাসি বড়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 