শুক্রবার, ১ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করাটা ভাগ্যের ব্যাপার
ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করাটা ভাগ্যের ব্যাপার
![]()
অভিনেতা রণবীর কাপুর, যিনি বর্তমানে নানা কারণে আলোচনায় থাকেন বলিউড পাড়ায়। ইতোমধ্যে সিনেমার প্রচারণা ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে নতুন সিনেমার শুটিংয়ে দারুণ ব্যস্ত অভিনেতা। এদিকে আবার প্রকাশ পেয়েছে তার বাবা হওয়ার খবর। অন্যদিকে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় অনেক দিন ধরে কোনো সিনেমায় না এলেও সবসময়ে থাকেন খবরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ কিছু পুরোনো ছবি সঙ্গে নিয়ে এসেছিলেন রণবীর কাপুর। যার মধ্যে বেশির ভাগই ছিল পুরোনো দিনের ছবি। ঐশ্বরিয়া রণবীরের থেকে বয়সে অনেকটা বড় হলেও তাদের মধ্যে যে দারুণ সম্পর্ক ছিল, সে কথাই বলেছেন রণবীর। ঐশ্বরিয়ার সঙ্গে একটি পুরোনো ছবি দেখিয়ে মজা করে বলেন, ‘এটা দেখলে যে কেউ ঈর্ষান্বিত হবে।’
রণবীর আরও বলেন, ‘কজনই-বা ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বড় পর্দায় রোমান্স করার সুযোগ পায়!’ তবে রণবীর একবার পেয়েছিলেন সুযোগ। ২০১৬ সালে করণ জোহরের পরিচালনায় মুক্তি পেয়েছিল অ্যায় দিল হ্যায় মুশকিল। এই ছবির গান থেকে রণবীর-ঐশ্বরিয়ার অন স্ক্রিন কেমিস্ট্রি দারুণ উপভোগ করেছিল দর্শক।
এদিকে ইয়াশ রাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে থাকা রণবীরের সিনেমা শমসেরা মুক্তি পাচ্ছে আগামী ২২ জুলাই। আর আয়ান মুখার্জি নির্মিত সিনেমা ব্রহ্মাস্ত্র মুক্তি পাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। দুটি সিনেমার ট্রেলার আসার পর দর্শকরা প্রচুর প্রশংসা করছেন রণবীরের দুটি ভিন্ন ধরনের চরিত্রের।
সোর্স: পিঙ্কভিলা




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 