শুক্রবার, ১ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ঈদে ইমন-কুসুমের অতিথি একঝাঁক তারকা
ঈদে ইমন-কুসুমের অতিথি একঝাঁক তারকা
![]()
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ আয়োজনের জন্য নির্মিত হয়েছে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন চিত্রনায়ক মামনুন ইমন ও অভিনেত্রী কুসুম শিকদার।
নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় ভরপুর এই অনুষ্ঠানে অংশ নেবেন মনোয়ার হোসেন ডিপজল, নিপুণ আক্তার, ওমর সানী, শবনম বুবলী, তানজিন তিশা, গায়ক ইমরান, কনা ও নিশিতা বড়ুয়ার মতো একঝাঁক তারকা।
অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর।
ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে সেখানে তিনটি গানের কোলাজে নাচবেন শবনম বুবলী ও তানজিন তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কনা ও নিশিতা বড়ুয়া।
‘আকাশ প্রদীপ জ্বলে’ গানটির সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। এছাড়া গেম শো’র পাশাপাশি বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানী ও ডিপজল। থাকছে আরও আকর্ষণ।
অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন নূর আনোয়ার রনজু। তিনি বলেন, ‘সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদের একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ঈদের এই অনুষ্ঠানটি উপভোগ্য হবে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 