জিতুকে স্কুল থেকে বহিষ্কার
![]()
শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি ছাত্র আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।
তিনি বলেন, জিতুকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে কখনো কোনো শিক্ষকের ওপর এ ধরনের হামলা করার সাহস কেউ না পায়।
গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপলকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় দশম শ্রেণির ছাত্র জিতু। পরে আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিকেল আইসিইউতে রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 