বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » অভিমান ভুলে কি তবে একসঙ্গে রণজয়-সোহিনী?
অভিমান ভুলে কি তবে একসঙ্গে রণজয়-সোহিনী?

প্রেমের জয়। ভরা বর্ষা। ফুরফুরে মেজাজ। আবারও কাছাকাছি সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু। টলিউডপাড়ায় গুঞ্জন, মান ভেঙেছে নায়িকার। একই টিমের সঙ্গে নাকি শুটিংও করেছেন রণজয়-সোহিনী।
এই তো এপ্রিলের কথা। আচমকা দুরত্ব তৈরি হয়েছিল দুজনের। মার্চে রণজয়ের জন্মদিন পালনের পরই ছন্দপতন। তাদের বিচ্ছেদের খবরে তৈরি হয়েছিল শিরোনাম। তারপর দুই মাস পার। ভরা বর্ষায় সম্পর্কের নতুন শুরু রণজয়-সোহিনীর?
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তেমনই ইঙ্গিত দিয়েছেন রণজয়। ‘সোহিনী কেমন আছেন’ প্রশ্নে তার উত্তর, ‘ভালো আছে।’ তাহলে প্রেমের চাকা কি নিজের গতিতে আবারও গড়াতে শুরু করেছে?
সরাসরি সোহিনীর সঙ্গে নতুন করে প্রেমের কথা যেমন নাকচ করেননি রণজয়, আবার স্পষ্টও করেননি। বরং জিইয়ে রেখেছেন ধোঁয়াশা। রণজয় বলেন, ‘আমি এই উত্তর দিতে দিতে ক্লান্ত।’
গত এপ্রিলে অভিনেত্রী সোহিনীর সোশ্যাল মিডিয়ার এক পোস্ট থেকে শুরু হয়েছিল জল্পনা। লিখেছিলেন, ‘বেঁচে আছি বলেই ভুল শুধরে নেব।’ কোনটা ‘ভুল’ ছিল? তার জবাব নায়িকা এখনো দেননি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 