বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বিত্তশালীদের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, নারীসহ গ্রেফতার ৪
বিত্তশালীদের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ, নারীসহ গ্রেফতার ৪
![]()
বগুড়ায় বিত্তশালীদের সঙ্গে সখ্য গড়ে অশ্লীল ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) রাত ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় চক্রটির ৩ নারীসহ ৪ সদস্যকে নগদ ৫ লাখ টাকাসহ গ্রেফতার করে তারা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার সংসারদীঘির সোহরাফ আলীর ছেলে নাছির উদ্দিন (৩৬), একই উপজেলার নিশ্চিন্তপুরের মৃত আলমগীর হোসেন ওরফে আলমের স্ত্রী রুনা আক্তার (৪২), সদরের পূর্ব পালশার ফরহাদ শেখের স্ত্রী আমেনা খাতুন ওরফে রেশমী (৪০) ও গাবতলীর মহিষাবান সাতঘড়িপাড়ার আব্দুল লতিফের স্ত্রী সেলিনা আক্তার ঝিনুক ওরফে ঝিনুক মালা (৩৭)।
ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার চারজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা সমাজের বিত্তশালী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের টার্গেট করেন। বিভিন্নভাবে তাদের চক্রের সঙ্গে নারী সদস্যরা সখ্য গড়ে তোলেন। এরপর বাসায় ডেকে অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এমনকি যারা টাকা দিতে অস্বীকার করতেন তাদের প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
ডিবি পুলিশ আরও জানায়, মনিরুল ইসলাম (ছদ্মনাম) নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে তারা ফাঁদে ফেলেন। কৌশলে তাকে অপহরণ করে আটকে রেখে চক্রের সদস্যরা প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেন৷ ঘটনা থেকে মুক্তি পেয়ে তিনি বগুড়া সদর থানায় মামলা করেন মনিরুল।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, সরকারি কর্মকর্তার মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার নাছির আদালতে স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিয়েছেন। রুনার বিরুদ্ধে এর আগেও মানব পাচারের মামলা আছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 