মঙ্গলবার, ২৮ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » আমেরিকার গ্রিন কার্ডের স্বপ্নপূরণ শাকিবের
আমেরিকার গ্রিন কার্ডের স্বপ্নপূরণ শাকিবের

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান গত নভেম্বরে দেশ ছেড়েছিলেন। উদ্দেশ্য, স্বপ্নের দেশ আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগটা নেওয়া। নভেম্বরের পর আর দেশে ফেরেননি এই তারকা। মাটি আঁকড়ে ছিলেন মার্কিন মুলুকে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত খামটি। পেলেন বাইডেনের দেশের প্রিন্ট করা গ্রিন কার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকা প্রবাসী শাকিবের ঘনিষ্ঠ দুইজন।
এরমধ্যে একজন জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় টানা তার ছয় মাস থাকার বিষয়টিও পূরণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন। অন্যদিকে, আরেকজন জানান, আগামী জুলাইয়ের ৬ তারিখ আমেরিকা ছাড়বেন শাকিব। আসবেন দেশে। ঢাকায় পৌঁছাবেন ৮ তারিখ। ইতোমধ্যে আমেরিকাতে হবে নতুন ছবি ‘রাজকুমার’। জানা যায়, এ সিনেমার জন্য আবারও দ্রুততম সময়ে দেশটিতে ফিরে যেতে হবে তাকে।
গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হয় ‘রাজকুমার’ ছবির মহরত। শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন মঞ্চশিল্পী কোর্টনি কফিকে। নায়কের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযোজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। জুলাইয়ের শেষে এর কাজ শুরু হওয়ার কথা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 