সোমবার, ২৭ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » দেশের মুখ উজ্জ্বল করলেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিজয়ী পল্লব-সাদীক
দেশের মুখ উজ্জ্বল করলেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিজয়ী পল্লব-সাদীক
![]()
আন্তর্জাতিক পরিসরে সম্মানিত হলেন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিজয়ী রাহাত হোসেন পল্লব ও হেমন্ত সাদীক।
গত ২৪ জুন ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ আয়োজিত এক সামিটে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এবার বিশ্বের ৩৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সামিট-২০২২।
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের ক্ষমতায়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখায় ‘ইয়েস ফাউন্ডেশন’ এবং ‘সিনেমা বাংলাদেশ’ এ অ্যাওয়ার্ড অর্জন করে।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে ভূমিকা রাখায় গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের দ্য গ্লোবাল ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ অ্যাওয়ার্ড ২০২২-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হন তরুণ সংগঠক রাহাত হোসেন পল্লব।
দক্ষতা উন্নয়ন, সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ, সাইবার নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক এ পুরস্কার অর্জন করলেন তিনি।
রাহাত তার প্রতিষ্ঠিত ইয়েস ফাউন্ডেশনের মাধ্যমে সাইবার সচেতনতা, দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে ‘ইয়ুথ ইমারজিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক হেমন্ত সাদীক। চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশের সভাপতি ও গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের উৎসবের প্রযোজক তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 