মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সিএনজি ফিলিং স্টেশন বন্ধে মালিক সমিতির নতুন প্রস্তাব
সিএনজি ফিলিং স্টেশন বন্ধে মালিক সমিতির নতুন প্রস্তাব
![]()
সিএনজি ফিলিং স্টেশন আগামীকাল বুধবার থেকে বন্ধ হচ্ছে না। মঙ্গলবার (১৪ সেম্পেম্বর) পেট্রোবাংলা ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়।
সভা শেষে ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, সিএনজি ফিলিং স্টেশন বুধবার থেকে বন্ধ না করে আরও দুই থেকে চার দিন পর বন্ধ করার অনুরোধ করেছি সরকারের কাছে। সেই সাথে ৬ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ রাখার দাবি জানিয়েছি।
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে জানিয়ে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) আলি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম বলেন, উনারা আমাদেরকে সময় জানিয়েছেন। আমরা উনাদের বক্তব্য আজই মন্ত্রণালয়ে পাঠাব।
এর আগে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 