রবিবার, ২৬ জুন ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » দক্ষিণ আফ্রিকার নাইটক্লাবে ১৭ মরদেহ
দক্ষিণ আফ্রিকার নাইটক্লাবে ১৭ মরদেহ
![]()
দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ জুন) ভোরে স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের বিষপ্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ছত্রভঙ্গ অবস্থায় পড়েছিল।
ইস্টার্ন কেপ প্রদেশের পূর্ব লন্ডনের প্রান্তে সিনারি পার্কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা এ ঘটনায় তদন্ত করছে। ডেইলি মেইল ও স্কাই নিউজ এমন খবর দিয়েছে।
নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন ইস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টিমবিংকোসি কিনানা। তিনি বলেন, সিনারি পার্কের মধ্যে ১৭টি মরদেহ পাওয়া গেছে। রোববার সকালেই আমাদের কাছে খবর এসেছে। পরিস্থিতি সম্পর্কে জানতে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, আমরা চাচ্ছি না, এ নিয়ে কোনো গুজব ছড়িয়ে পড়ুক। এখন পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।
আর স্থানীয় দৈনিক ডিসপাসের খবর বলছে, নিহতের সংখ্যা ২২ জনের মতো হবে। তাদের শরীরে বিষের আলামত দেখা গেছে। তারা ছত্রভঙ্গ অবস্থায় মারা গেছেন। নিহতদের শরীরে কোনো ক্ষত দেখা যায়নি।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 