বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বন্যার্তদের সহায়তায় শিল্পকর্ম বেচবেন ভাবনা
বন্যার্তদের সহায়তায় শিল্পকর্ম বেচবেন ভাবনা
![]()
সারা দেশে চলমান প্রাকৃতিক দুর্যোগে অসহায় হয়ে পড়েছে জনজীবন। বন্যা পরিস্থিতিতে দুর্গতদের অসহায়ত্বে দেশে এখন শোকের ছায়া। এমনকি বিগত বছরগুলোতে এত বড় দুর্যোগ বাংলাদেশের মানুষ দেখেছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন শোবিজের অনেক তারকা। সে তালিকায় যোগ হয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নাম। নিজের শিল্পকর্ম বেচে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এমনটিই জানিয়েছেন ভাবনা। শিল্পকর্ম শেয়ার করে ভাবনা লেখেন, ‘আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন শিল্প আমার পেশা ও আমার ভালোবাসার জায়গা। আমি আমার প্রথম প্রদর্শনীর জন্য একটি সিরিজ তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সিলেট দেখে আমি আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা করেছি। এর থেকে আমি যা কিছু পাব, তা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত লোকদের দেয়া হবে।’
ভাবনা আরও লেখেন, ‘ব্যক্তিগতভাবে আমি করেছি এবং এখনো আমি যতটা সম্ভব করার চেষ্টা করছি; কিন্তু এ মুহূর্তে এটি যথেষ্ট বলে মনে হচ্ছে না। সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং আমাদের দেশকে, আমাদের মানুষকে সাহায্য করি।’
ভাবনার শিল্পকর্ম পছন্দ হলে তার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ করেছেন এ অভিনেত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 