সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়: রেলপথমন্ত্রী
সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়: রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা নদীর ওপর রেল যোগাযোগ সংযোগ হচ্ছে। যমুনা নদীর ওপর দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে। রেল ব্যবস্থা ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে।
সোমবার (১৩ জুন) নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার একটি ভারসাম্যপূর্ণ ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সড়ক, রেল, নৌ ও বিমান পথের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সমন্বিতভাবে একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
পরিদর্শনের সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 