সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এটিএন নিউজ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে - স্পীকার
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এটিএন নিউজ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

ঢাকা, ১৩ জুন ২০২২: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এটিএন নিউজ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দর্শকদের অভিপ্রায় অনুযায়ী সার্বক্ষণিক দেশের আপডেটেড সংবাদ প্রচারের মাধ্যমে আস্থার জায়গা দখল করে নিয়েছে বিশেষায়িত এই চ্যানেলটি।
রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ হাসান প্লাজায় এটিএন নিউজ টেলিভিশনের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত ‘যুগের সাথে ১২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পীকার এসব কথা বলেন। এ সময় তিনি কেক কেটে বারোতম জন্মদিন উদযাপন করেন।
‘যুগের সাথে ১২’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজের সিইও মীর মোতাহার হোসেন, প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, প্রধান বার্তা সম্পাদক প্রভাস আমিনসহ এটিএন নিউজের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চব্বিশ ঘন্টা সংবাদ পরিবেশন করার দিক থেকে এটিএন নিউজ এক অনন্য দৃষ্টান্ত এবং এ কারনে চ্যানেলটির চ্যালেঞ্জও অনেক বেশি। বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচারের মাধ্যমে চ্যানেলটি ইতিমধ্যে দর্শকদের আস্থা অর্জন করে নিয়েছে।
স্পীকার বলেন, যুগপূর্তি অনুষ্ঠানে এটিএন নিউজ অটিস্টিক শিশুদের পিতামাতাদের মধ্যে সাতজনকে ‘পাওয়ার প্যারেন্টস’ শীর্ষক পুরস্কার প্রদান করছে জেনে আমি আনন্দিত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে চ্যানেলটিতে সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুগপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ এটিএন নিউজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 