রবিবার, ১২ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক অনুষ্ঠিত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১২ জুন, ২০২২: একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক কমিটির সিনিয়র সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া, মোসাঃ তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
বৈঠকে আসন্ন হজ্ব’২০২২ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং সুষ্ঠুভাবে হজ্ব কার্যক্রম আরম্ভ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন জাতীয় প্রোগ্রামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সকল সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 