রবিবার, ১২ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » পদ্মা সেতু উদ্বোধন : ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন
পদ্মা সেতু উদ্বোধন : ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন
![]()
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
দীপু মনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।
রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। তবে করোনা মহামারির কারণে গত দুই বছর এই ধারাবাহিকতায় ছেদ পড়ে। এসএসসি ও সমমানের পাশাপাশি এইচএসসি ও সমমানের পরীক্ষাও কয়েক মাস পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 