বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » নেত্রকোনায় ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
নেত্রকোনায় ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
![]()
নেত্রকোনার আটপাড়ায় ৪ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আটপাড়া থানা পুলিশ।
বুধবার (৮ জুন) মধ্যরাতে উপজেলার পালগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার টেকনাফের আসিফ আলী (২০), ময়মনসিংহের গফরগাঁও এলাকার মো. আজিজুল (৩৭) ও স্থানীয় পালগাঁও গ্রামের ফেরদৌস মিয়া (৪৩)।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (৯ জুন) সকালে কোর্টে সোপর্দ করা হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, গোপন সংবাদের খবরে এদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬৬০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার সাব ইন্সপেক্টর মাজহারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
ওসি আরও জানান, ১ নম্বর আসামি আসিফের বাবা টেকনাফের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা। শ্রমিকের কাজের সুবাদে তার মা আটপারা পালগাঁও থেকে গিয়ে পরিচয়ে বিয়ে হয়। কিন্তু নানাবাড়ির সুবাদে মামাসহ গফরগাঁও উপজেলার লাউতৈল গ্রামের অপর একজনসহ এই তিনজনের চক্রটি দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে।
এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না–এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 