বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » নয়নতারার বিয়েতে শাহরুখ-রজনীকান্ত
নয়নতারার বিয়েতে শাহরুখ-রজনীকান্ত
![]()
দক্ষিণের জনপ্রিয় তারকা নয়নতারা। দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্কে আছেন নির্মাতা বিগনেশ শিবানের সঙ্গে। গেল বছরের শেষের দিক থেকেই আলোচনায় এ জুটির বিয়ে নিয়ে।
অবশেষে সব কল্পনার অবসান হলো। বৃহস্পতিবার (৯ জুন) সকালে সাতপাকে বাঁধা পড়েছেন নয়নতারা। তামিল নাড়ুর মহবালিপুরামের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।
দক্ষিণী এ তারকার বিয়েতে হাজির হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। নয়তনতারা-শিবান জুটিকে আর্শীবাদ করতে হাজির হয়েছেন তিনি। শুধু শাহরুখ খানই না, নয়নতারার বিয়েতে হাজির হয়েছেন রজনীকান্ত, বিজয় সেতুপতি, অ্যাটলি, বনি কাপুর, রাধিকা সরথকুমার, দিব্য ধরাশিনি, বসন্ত রবি প্রমুখ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, কয়েক দিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে দেখা করেন নয়নতারা-বিগনেশ। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত মুখ্যমন্ত্রীকে বিয়ের নিমন্ত্রণ করার জন্যই গিয়েছিলেন তারা।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি আগেও তাদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে।
বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এ ছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 