মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৫ম সেক্টর কর্মসূচি প্রণয়নের কাজ শুরু
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৫ম সেক্টর কর্মসূচি প্রণয়নের কাজ শুরু
![]()
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাবিত পঞ্চম সেক্টর কর্মসূচি প্রণয়ণের কাজ শুরু করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদশের স্বাস্থ্যখাতরে উন্নয়ন: বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যত কর্মপন্থা’ র্শীষক একটি মতবিনিময় সভায় কর্মসূচি প্রণয়ণের ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, মা ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নগর স্বাস্থ্য, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, পুষ্টি, ব্যক্তিখাতে চিকিৎসা ব্যয় হ্রাস, অতিমারী/মহামারি মোকাবেলার প্রস্তুতি, জলবায়ূ পরিবর্তনজনিত কারণে আবির্ভুত রোগ মোকাবেলা, জরুরি সেবা শক্তিশালীকরণ, প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা ইত্যাদি।
এছাড়া সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রস্তাবিত পঞ্চম সেক্টর র্কমসূচি প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নয়ন সহযোগিদের আহ্বান জানান। সভায় উন্নয়ন সহযোগিরা প্রস্তাবিত পঞ্চম সেক্টর র্কমসূচির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 