জনি ডেপের নতুন চমক
![]()
মঞ্চে উঠেছেন জনি ডেপ, দর্শকসারিতে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন তাকে। সম্প্রতি যুক্তরাজ্যে আয়োজিত একটি কনসার্টে দেখা গেছে এ দৃশ্য। ভক্তদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন পাইরেটস অব ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো খ্যাত এ অভিনেতা।
অ্যাম্বার হার্ডের সঙ্গে মামলা জেতার পর বেশ ফুরফুরে মেজাজে আছেন জনি। এমনকি আদালতের চূড়ান্ত রায়ের দিনও সেখানে উপস্থিত ছিলেন না তিনি। যেন আগেই জানতেন, মামলায় তিনি জিতবেন, সত্যের জয় হবে। এরইমধ্যে জনি ডেপের ভক্তদের সুখবর দিলেন তার বন্ধু জেফ বেক। দীর্ঘদিন ধরে জনি ডেপের সঙ্গে যে অ্যালবাম নিয়ে কাজ করছিলেন, শিগগিরই তা মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান পত্রিকার বরাতে জানা গেছে, আসছে জুলাইয়ে অ্যালবামটি মুক্তি পাবে। জেফ বেক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আর এ কারণেই তার সঙ্গে গাইতে জনি গিয়েছিলেন যুক্তরাজ্যে। এমনকি একসাথে মঞ্চে জ্যামিং করতেও দেখা গেছে তাদের।
দীর্ঘদিন ধরেই অ্যালিস কুপার এবং জো পেরির পাশাপাশি সুপারগ্রুপ হলিউড ভ্যাম্পায়ারের সঙ্গে কাজ করছেন জনি ডেপ। তবে ২০২০ সালের এপ্রিলে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সর্বপ্রথম বেক-ডেপের অ্যালবামটির ঘোষণা দিয়েছিলেন জনি। সেসময় জন লেননের একটি গানও প্রকাশ করেছিলেন তারা।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 