সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
![]()
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় তারা নিখোঁজ হন।
উদ্ধার দম্পতি হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায় পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)।
জানা গেছে, উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে আসেন পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা। নিহত মিনি আকতার সোমার মামাতো বোন মুনিয়া আকতার রেজাউল ইসলামের স্ত্রী। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে আত্রাই নদীতে খেয়াঘাটে তারা গোসলে নামেন। তবে নদীতে স্রোত থাকায় পানিতে নামার পর তারা নিখোঁজ হন। এ সংবাদ পেয়ে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও পাননি।
পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। বিকেল ৫টার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত খোঁজ না পেয়ে প্রথম দিনের উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়। পরে সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে রামচন্দ্রপুর এলাকায় পাশাপাশি লাশ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্যদিকে গৃহবধূ মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 