বুধবার, ১ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে ডাকাত গ্রেফতার
সোনারগাঁয়ে ডাকাত গ্রেফতার

গাজী আলমগীর ( সোনারগাঁ) : নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার টিপরদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো, গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার (২৩), কাদিরগঞ্জ প্রতাপনগর আনোয়ার হোসেনের ছেলে শরীফ (২৫), এনায়েত উল্লার ছেলে জসিম (২৩) গোয়ালদী এলাকার জামালের বাড়ীর ভাড়াটিয়া সোনাইমিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি (১৯) গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয় (২৪), মসুরা কান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল (১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম (২০) ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি (২৫)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার টিপরদী এলাকায় মহাসড়ক থেকে একটি পিকআপসহ ডাকাত দলের নয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি তালোয়ার, দুটি ছেনা, ১ টি দেশীয় কাটারী, ১ টি চাপাতি, ৮ টি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মিনি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 