ইতিহাসের এই দিনে

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।
আজ ৩১ মে ২০২২ (মঙ্গলবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেওয়া যাক, ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
উল্লেখযোগ্য ঘটনা
১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৫৫ - আজকের দিনে স্নানযাত্রার দিন মহাসমারোহে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর মূর্তিপ্রতিষ্ঠা করা হয়।
১৮৫৮ - ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ।
১৮৬৬ - দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
১৯০২ - বোয়ের যুদ্ধের অবসান হয়।
১৯১০ - দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।
১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।
১৯৩৫ - কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।
১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
১৯৫২ - ভলগা ডন খালের উদ্বোধন।
১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৮৯ - দক্ষিণ কোরিয়া রানার্সআপ।
২০০২ - বিশ্বকাপ ফুটবল।
২০০২ - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন।
জন্ম
১৫৭৭ - নূর জাহান, মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন।
১৭২৫ - অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী।
১৮১৯ - ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।
১৮৩৪ - কৃষ্ণচন্দ্র মজুমদার, ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক।
১৮৬০ - চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট।
১৯০৮ - ডন আমিচি, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা।
১৯১২ - চিয়েন-শিউং উ, চীনা-মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি তেজস্ক্রিয়তা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
১ ৯১৫ - অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।
১৯২২ - ডেনহোম এলিয়ট, ইংরেজ অভিনেতা।
১৯২৬ - প্রবীর সেন প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার।
১৯২৮ - পঙ্কজ রায়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৩০ - ক্লিন্ট ইস্টউড, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কম্পোজার।
১৯৪৫ - রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, মঞ্চ পরিচালক, সুরকার, চিত্রগ্রাহক, সম্পাদক ও প্রাবন্ধিক।
১৯৪৬ - স্টিভ বাকনর, জ্যামাইকার মন্টেগো বে এলাকার জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।
১৯৪৯ - টম বেরেঞ্জার, মার্কিন অভিনেতা।
১৯৬৩ - ভিক্টর অরবান, হাঙ্গেরির বিশিষ্ট ডানপন্থি রাজনীতিবিদ।
১৯৬৫ - ব্রুক শিল্ডস, আমেরিকান অভিনেত্রী, সুপারমডেল ও সাবেক শিশু তারকা।
১৯৬৬ - রোশন মহানামা, সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৪ - মিলোরাদ কেভিচ, সার্বিয়ান সাঁতারু।
মৃত্যু
১৮৩২ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
১৯১০ - এলিজাবেথ ব্ল্যাকওয়েল, ব্রিটিশ চিকিৎসক।
১৯৬৮ - অমিয়চরণ ব্যানার্জি, ভারতীয় বাঙালি গণিতবিদ।
১৯৮৬ - জেমস রেইনওয়াটার, মার্কিন পদার্থবিজ্ঞানী।
২০০২ - সুভাষ গুপ্ত, ভারতীয় ক্রিকেটার।
২০০৪ - বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক।
২০০৬ - রেইমন্ড ডেভিস জুনিয়র, মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী।
২০০৯ - কমলা দাস প্রখ্যাত মালায়ালম ও ইংরেজি সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
২০১৪ - মার্থা হাইয়ার, মার্কিন অভিনেত্রী।
২০২০ - আবদুল মোনেম, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি।
দিবস
বিশ্ব তামাকমুক্ত দিবস।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 