সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নেদারল্যান্ডসে বাংলাদেশ-নেদারল্যান্ডস এগ্রি-বিজনেস সম্মেলন
নেদারল্যান্ডসে বাংলাদেশ-নেদারল্যান্ডস এগ্রি-বিজনেস সম্মেলন
কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নেদারল্যান্ডসের দ্য হেগে শুরু হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস এগ্রি-বিজনেস কনক্লেভ বা সম্মেলন। বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস, নেদারল্যান্ডসের এগ্রিকালচার, ন্যাচার অ্যান্ড ফুড কোয়ালিটি মিনিস্ট্রি এবং ওয়েজনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ যৌথভাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
এতে কৃষি প্রক্রিয়াজাতকরণ, হর্টিকালচার, ডেইরি, ফিশারিজ ও পোল্ট্রি খাতে উদ্ভাবন ও সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। এসব খাতে ডাচ জ্ঞান- অভিজ্ঞতা, প্রযুক্তি ও ইনোভেশনকে কীভাবে বাংলাদেশে কাজে লাগান যায়, তার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
বৈঠকে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, হেগে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, নেদারল্যান্ডসের কৃষি, প্রকৃতি ও ফুড কোয়ালিটি মন্ত্রণালয়ের উপমহাপরিচালক গুইদো ল্যান্ডহির, নেদারল্যান্ডস ফুড পার্টনারশিপের নির্বাহী পরিচালক মির্টেলে ড্যান্স, ডাচ টপসেক্টর অ্যাগ্রো-ফুডের ডিরেক্টর উইলিমিয়েন ভ্যান অ্যাসেল্ট, ওয়েজনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের অ্যাকাউন্ট ম্যানেজার কল্যাণ চক্রবর্তী ও ডিজিটাল ইনোভেশন পার্টনার জ্যান ক্যারেল ম্যাক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দু’দেশের এগ্রিবিজনেসের সাথে জড়িত ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিসচিব মোঃ সায়েদুল ইসলাম বাংলাদেশের কৃষিতে অর্জিত সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কৃষি উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এখন খাদ্য নিরাপত্তাকে টেকসই ও কৃষিকে লাভজনক করতে কাজ চলছে। এক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা, প্রযুক্তি ও উদ্ভাবনকে আমরা বাংলাদেশে কাজে লাগাতে চাই।
এ সময় উপকূল, হাওড় ও বরেন্দ্র অঞ্চলে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণে অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপন, ফসলের সংগ্রহত্তোর ব্যবস্থাপনা বিষয়ে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেন কৃষিসচিব ।
নেদারল্যান্ডসে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির বাধা দূর করতে নেদারল্যান্ডসের অ্যাগ্রোফুড ব্যবসায়ীরা কাজ করবে বলে বৈঠকে জানায়। এছাড়া, বীজ উৎপাদন ও পরিবহণে এবং কৃষি প্রক্রিয়াজাতে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধি করবে বলেও জানানো হয়।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 