রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় ৫ ডাকাত গ্রেপ্তার
ফতুল্লায় ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকতির প্রস্তুতিকালে সহোদর দুই ভাইসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাকৃতরা হলো জেলার বন্দর থানার ঝাউতলা হাফিজিবাগ কবরস্থানের মোঃ আব্দুল হাকিমের দুই পুত্র মোঃ তুষার (২৩) সাইফুল ইসলাম শান্ত (১৯), একই থানার রাজবাড়ী এলাকার খোরশেদ আলমের পুত্র মোঃ আকাশ (২৬), ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট এলাকার মোঃ কবির মিয়ার পুত্র মোঃ শরীফ (৪০) ও বন্দর থানার ফরাজি কান্দার মৃত কবির হোসেনের পুত্র রিফাতুল ইসলাম লিংকন (৩৮)।
রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে তাদেরকে ফতুল্লা থানার ভুইঘর কড়ইতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী ধারালো অস্ত্র রামদা, চাপাতি, অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর হোসেন সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার ভুইঘর কড়ইতলাস্থ এ টু জেড স্কুলের সামনের ফাকাঁ জায়গায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় তৈরী ধারলো অস্ত্রসহ শান্ত, তুষার, আকাশ, শরীফ ও লিংকন নামক পাচঁ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্য শান্ত ও তুষার দুই ভাই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায় যে তারা ডাকাতি করার জন্য সেখানে অবস্থান করছিলো।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 