রবিবার, ২৯ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
![]()
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ (২৮টি বার) এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। এসব স্বর্ণের বাজারমূল্য দাম প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।
রোববার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কাস্টমের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান।
তিনি বলেন, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী শফি আলম। তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়।
পরে লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে ২৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শফি আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 