শনিবার, ২৮ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে - প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে - প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

কর্মমুখী এবং সৃজনশীল শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ।
আজ রাজধানীর আইডিয়াল কমার্স কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা দেশটাকে স্বাধীন করে আমাদের স্বাধীন সত্তা দিয়ে উন্নয়নের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। সেই ক্ষেত্র অবলম্বন করেই আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যক হিসেবে নিজেদের আত্নপ্রকাশ করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, যোগ্য নেতৃত্বে একটি জাতি এগিয়ে যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। দেশ গঠনে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে ।
কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ড.এম এ হালিম পাটোয়ারী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 