এই প্রথম লাহোরে নারী এসএসপি
![]()
পাকিস্তানের পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে প্রথমবারের মতো লাহোরে সিনিয়র সুপারিনটেনডেন্ট হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া আরও ছয়জন কর্মকর্তাকে অদলবদল করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ড. আনুশ মাসুদ চৌধুরী লাহোরে অপারেশনস প্রধান হিসেবে মুসতানসার ফিরোজের স্থলাভিষিক্ত হলেন। মুসতানসার ফিরোজকে কেন্দ্রীয় পুলিশ কার্যালয়ে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
ড. আনুশই প্রথম যিনি নারী হিসেবে লাহোরে এসএসপি হলেন। এর আগে তিনি লাহোরে ক্যান্টনমেন্ট ও মডেল টাউন পুলিশ ডিভিশনে এসপি ও এএসপি হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৭ মে) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এসপি এজাজ আহমেদ এআইজি হিসবে সিপিওতে, এসপি উমর ফারুককে অতিরিক্ত পরিচালক পদে স্পেশাল প্রটেকশন ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া এসপি শোয়েব মাহমুদ এআইজি হিসেবে সিপিওতে, এসপি মোহাম্মদ ফয়সালকে ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে রাওয়ালপিণ্ডিতে এবং এসপি ফারুক আহমেদকে সিপিওতে পাঠানো হয়েছে।





বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 