মঙ্গলবার, ২৪ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | বরিশাল | শিরোনাম » প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে চান প্রধানমন্ত্রী: শ ম রেজাউল
প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে চান প্রধানমন্ত্রী: শ ম রেজাউল
![]()
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার লক্ষ্য দেশে গরিব-অসহায় মানুষ থাকবে না। প্রান্তিক মানুষকে শেখ হাসিনা স্বাবলম্বী করতে চান। শেখ হাসিনা গরিবি অবস্থার পরিবর্তন করে তাদের সচ্ছল করতে চান।
মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের সদর উপজেলায় উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদ। উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করে পিরোজপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল বিভাগীয় প্রানিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রসাশক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু।
অনুষ্ঠানে পিরোজপুর সদরের ৫টি ইউনিয়নের ২৮২ উপকারভোগীর মধ্যে এক হাজার ৫০০ হাঁস, দুই হাজার ৮০০ মুরগি, দুই শতাধিক ভেড়া ও কবুতর বিতরণ করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 